শৃগালী

শৃগালী স্ত্রী. শৃগাল [ śṛgāla ] বি. কুকুরজাতীয় রাত্রিচর মাংসাশী বন্য জন্তুবিশেষ, শিয়াল। [সং. √ সৃজ্ + আল-তু. ফা. শগাল্]।

শৃগাল

শৃগাল [ śṛgāla ] বি. কুকুরজাতীয় রাত্রিচর মাংসাশী বন্য জন্তুবিশেষ, শিয়াল। [সং. √ সৃজ্ + আল-তু. ফা. শগাল্]। স্ত্রী. শৃগালী।

শূলী

শূলপাণি, শূলী (-লিন্) বি. (হাতে শূল ধারণ করেন বলে) শিব।

শূলপাণি

শূলপাণি, শূলী (-লিন্) বি. (হাতে শূল ধারণ করেন বলে) শিব।

শূলে দেওয়া

শূলে চড়ানো, শূলে দেওয়া ক্রি. বি. বধ করার জন্য শূলবিদ্ধ করা।

শূলে চড়ানো

শূলে চড়ানো, শূলে দেওয়া ক্রি. বি. বধ করার জন্য শূলবিদ্ধ করা।

শূল্যমাংস

শূল্যমাংস বি. শলাকাবিদ্ধ করে দ্বগ্ধ মাংস, সিক-কাবাব।