শেয়ার

শেয়ার [ śēẏāra ] বি. 1 অংশ, ভাগ (সম্পত্তিতে তারও শেয়ার আছে); 2 ব্যাবসা-প্রতিষ্ঠানের অংশ বা লগ্নির অংশ। [ইং. share]। শেয়ারমার্কেট বি. ব্যাবসা-প্রতিষ্ঠানের অংশ বিক্রয়ের বাজার; ফাটকা-বাজার।

শেয়াকুল

শেয়াকুল [ śēẏākula ] বি. কুলজাতীয় বন্য কাঁটাগাছবিশেষ। [সং. শৃগালকোলি]।

শেমিজ

শেমিজ [ śēmija ] স্ত্রীলোকের পা-পর্যন্ত ঝুলবিশিষ্ট ঢিলে জামাবিশেষ। [ইং. chemise]।

শেবধি

শেবধি, সেবধি [ śēbadhi, sēbadhi ] বি. 1 কুবেরের নিধি বা ধন; 2 গচ্ছিত ধন বা ঐশ্চর্য (বিদ্যাই ব্রাহ্মণের সেবধি)। [সং. √ সেব্ + ধা + ই]।

শেফালী

শেফালি, শেফালিকা, শেফালী [ śēphāli, śēphālikā, śēphālī ] বি. লাল বোঁটাযুক্ত ছোটো সুগন্ধি সাদা ফুলবিশেষ বা তার গাছ, শিউলি (‘ওগো শেফালিবনের মনের কামনা’: রবীন্দ্র)। [সং. শেফ + অলি, ক + আ, ঈ]।

শেফালিকা

শেফালি

শেতলা

শেতল, শেতলা [ śētala, śētalā ] যথাক্রমে শীতল ও শীতলা -র গ্রা. রূপ (শেতলষষ্ঠী)।

শেতল

শেজ

শেজ1 [ śēja1 ] বি. শয্যা, বিছানা (শেজতুলুনি)। [সং. শয্যা]। শেজ2 [ śēja2 ] বি. কাচের আবরণীযুক্ত দীপ, শামাদান। [দেশি]।