শকল

শকল [ śakala ] বি. ১. খণ্ড, অংশ; ২. মাছের আঁশ, শল্ক; ৩. চাঁদের অংশ; ৪. বিন্দু। [সং. √ শক্ + অল]। শকলী (-লিন্) বিণ. আঁশযুক্ত। ☐ বি. মাছ।

শক্কর

শক্কর [ śakkara ] বি. অপরিষ্কৃত চিনি। [< সং. শর্করা]।

শকুনি

শকুনি [ śakuni ] বি. ১. শকুনপাখি গৃধ্র; ২. (মহাভারতে) দুর্যোধনের কূটবুদ্ধি মাতুল; ৩. (আল.) কূটবুদ্ধি ব্যক্তি। [সং. √ শক্ + উনি]।

শঙ্কনীয়

শঙ্কনীয় [ śaṅkanīẏa ] বিণ. ভয়ের যোগ্য, যাতে ভয়ের ব্যাপার আছে এমন। [সং. √ শঙ্ক্ + অনীয়]।

শক্য

শক্য [ śakya ] বিণ. সাধ্য, করতে পারা যায় এমন। [সং. √ শক্ + য]। বি. শক্যতা।

শক্তু

শক্তু [ śaktu ] বি. ছাতু। [সং. সক্তু]।

শকুন্তলা

শকুন্তলা বি. (স্ত্রী.) পাখির দ্বারা রক্ষিতা ও কণ্বমুনির পালিতা মেনকা-বিশ্বামিত্রের কন্যা এবং দুষ্মন্ত রাজার পত্নী।

শকুল

শকুল [ śakula ] বি. শাল বা শোল গাছ। [সং. √ শক্ + উর]।

শকুনজ্ঞ

শকুনজ্ঞ বিণ. লক্ষণ বা চিহ্নের দ্বারা শুভাশুভ নির্ণয়ে পারদর্শী।