শটপুট

শটপুট [ śaṭa-puṭa ] বি. ক্রীড়াপ্রতিযোগিতাদিতে ভারী লোহার বল দূরে নিক্ষেপ করা। [ইং. shotput]।

শটিত

শটিত বিণ. পচা, শড়া (‘শটিত জঞ্জালকণা কুড়ায়েছি এতকাল ধরে’: সু. দ.)।

শটন

শটন [ śaṭana ] বি. পচে যাওয়া, পচন। [সং. √ শট্ + অন]। শটিত বিণ. পচা, শড়া (‘শটিত জঞ্জালকণা কুড়ায়েছি এতকাল ধরে’: সু. দ.)।

শজারু

শজারু [ śajāru ] বি. বড়ো বড়ো কাঁটায় সর্বাঙ্গ আবৃত এমন জন্তুবিশেষ, শল্লকী। [সং. ছেদার > সেজার + রূপ > সজারু; তু. শল্লক রূপ]।

শঙ্খিনী

শঙ্খিনী [ śaṅkhinī ] বি. (স্ত্রী.) ১. নায়িকা বা স্ত্রীজাতির শ্রেণিবিশেষ; ২. সধবা নারীর প্রেত, শাঁকচুন্নি; ৩. নাড়িবিশেষ। [সং. শঙ্খ + ইন্ + ঈ]।

শখের থিয়েটার

শখের থিয়েটার বি. অপেশাদারি এবং নাটকাভিনয়ের প্রতি ভালোবাসার জন্য সংগঠিত থিয়েটার।

শখশৌখিনতা

শখশৌখিনতা বি. মনের ঝোঁক, খেয়াল এবং বিলাসিতা।

শখ

শখ [ śakha ] বি. ১. আগ্রহ মনের ঝোঁক (ছবি আঁকার শখ); ২. পছন্দ, সাধ, খেয়াল (শখের জিনিস); ৩. চিত্তবিনোদনের অভিপ্রায় (শখ করে বিদেশে যাওয়া)। [আ. শৌক]। শখশৌখিনতা বি. মনের ঝোঁক, খেয়াল এবং বিলাসিতা। শখের থিয়েটার বি. অপেশাদারি এবং নাটকাভিনয়ের প্রতি ভালোবাসার জন্য সংগঠিত থিয়েটার।

শকুন্ত

শকুন্ত [ śakunta ] বি. ১. পাখি ২. ভাসপাখি। [সং. √ শক্ + উন্ত]। শকুন্তলা বি. (স্ত্রী.) পাখির দ্বারা রক্ষিতা ও কণ্বমুনির পালিতা মেনকা-বিশ্বামিত্রের কন্যা এবং দুষ্মন্ত রাজার পত্নী।

শকলী

শকলী (-লিন্) বিণ. আঁশযুক্ত। ☐ বি. মাছ।