শ

শফ

শফ [ śapha ] বি. ঘোড়া গোরু প্রভৃতি জন্তুর খুর। [সং. √ শম্ + অ]।
শ

শপ্ত

শপ্ত [ śapta ] বিণ. শাপগ্রস্ত, অভিশপ্ত। [সং. √ শপ্ + ত]।
শ

শপতি

শপতি [ śapati ] বি. (আঞ্চ.) প্রতিজ্ঞা, শপথ (‘শপতি করিয়া বলি’: চণ্ডী)। [< সং. শপথ]।
শ

শপ

শপ [ śapa ] বি. বড়ো মাদুরবিশেষ। [দেশি]।
শ

শনৈশ্চর

শনৈশ্চর [ śanaiścara ] বি. ১. শনিগ্রহ; ২. ধীরতা, ধীর গতি। [সং. শনৈঃ + চর্]।
শ

শনৈঃশনৈঃ

শনৈঃশনৈঃ [ śanaiḥśanaiḥ ] ক্রি-বিণ. ধীরে ধীরে, আস্তে আস্তে; অল্পে অল্পে (শনৈঃ শনৈঃ এগোতে লাগল)। [সং. শণ্ + ঐস্]।
শ

শনাক্ত

শনাক্ত [ śanākta ] বি. পরিচিত বা জ্ঞাত বলে নির্দেশ (মৃতদেহ শনাক্ত করা)। [আ. শিনাখ্ত্]।
শ

শনশন

শনশন [ śana-śana ] বি. বাতাস বাণ প্রভৃতির অতি দ্রুত বেগসূচক শব্দবিশেষ (শনশন করে হাওয়া বইছে, শনশন শব্দে তির ছুটে গেল)। [ধ্বন্যা.]।
শ

শতায়ু

শতায়ু [ śatāẏu ] (-য়ুস্) বিণ. ১. শতবর্ষজীবী; ২. (আল.) দীর্ঘজীবী। [সং. শত + আয়ুস্]।
শ

শতাব্দী

শতাব্দ, (অসং.) শতাব্দী [ śatābda, ṃśatābdī ] বি. একশতবর্ষব্যাপী কালপরিমাণ, শতক, century. [সং. শত + অব্দ, ঈ]।