শ শিম্পাঞ্জি শিম্পাঞ্জি [ śimpāñji ] বি. গরিলার চেয়ে ছোটো কালো লোমশ আফ্রিকার বানরবিশেষ। [ইং. chimpanzee]।
শ শিথান শিথান [ śithāna ] বি. ১. শিখরদেশ (‘কেশরাশি শিথান ঢাকি পড়েছে ভারে ভারে’: রবীন্দ্র); ২. মাথার বালিশ (‘পিরীতি শিথান সাথে’: চণ্ডী)। [< সং. শিরঃস্হান]।