শ

শিয়র

শিয়র [ śiẏara ] বি. ১. শয়নকারীর শীর্ষদেশ বা মাথার দিক (‘শয়নশিয়রে প্রদীপ নিবেছে’: রবীন্দ্র); ২. (আল.) সন্নিকট, খুবই নিকট (শিয়রে শমন)। [সং. শয্যা > শিয > শিয়র]। শিয়রে শমন – মরণ ঘনিয়ে এসেছে এমন অবস্হা।
শ

শিহরণ

শিহরন, (বর্জি.) শিহরণ [ śiharana, śiharaṇa ] বি. ১. রোমাঞ্চ; ২. কম্পন (‘দুরস্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরন’: জী. দা.)। [বাং. √ শিহরা, শিউরা]।
শ

শিহরন

শিহরন, (বর্জি.) শিহরণ [ śiharana, śiharaṇa ] বি. ১. রোমাঞ্চ; ২. কম্পন (‘দুরস্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরন’: জী. দা.)। [বাং. √ শিহরা, শিউরা]।
শ

শিহর

শিহর [ śihara ] বি. (মূলত কাব্যে) রোমাঞ্চ বা কম্পন, শিহরন। [শিহরন দ্র]।
শ

শুঁটকি

শুঁটকি [ śun̐ṭaki ] বিণ. ১. শুঁটকো; ২. শুকানো হয়েছে এমন (শুঁটকি মাছ)। ☐ বি. শুকানো মাছ।
শ

শুঁটকো

শুঁটকো [ śun̐ṭakō ] বিণ. শুষ্ক ও শীর্ণ। [< সং. শুষ্ক]। শুঁটকি বিণ. ১. শুঁটকো; ২. শুকানো হয়েছে এমন (শুঁটকি মাছ)। ☐ বি. শুকানো মাছ।
শ

শুবে

শুবা, শুবে [ śubā, śubē ] বি. সন্দেহ, সংশয়। [আ. শুবহ্]।
শ

শুবা

শুবা, শুবে [ śubā, śubē ] বি. সন্দেহ, সংশয়। [আ. শুবহ্]।
শ

শুয়োর

শুয়ার, (কথ্য) শুয়োর [ śuẏāra, (kathya) śuẏōra ] বি. শূকর। [প্রাকৃ. সূঅর < সং. শূকর]।
শ

শুয়ার

শুয়ার, (কথ্য) শুয়োর [ śuẏāra, (kathya) śuẏōra ] বি. শূকর। [প্রাকৃ. সূঅর < সং. শূকর]।