শ শাক্ত শাক্ত [ śākta ] বিণ. বি. শক্তির উপাসক; তান্ত্রিক (শাক্ত ধর্ম, বামাচারী শাক্ত)। [সং. শক্তি + অ]। শাক্তপদাবলি বি. শক্তি বা কালীর স্তুতিতে রচিত পদসমূহ।
শ শান্তিপুরি শান্তিপুরি [ śānti-puri ] বিণ. শান্তিপুরে প্রস্তুত। ☐ বি. শান্তিপুরে তৈরি উত্কৃষ্ট তাঁতের কাপড়। [শান্তিপুর + ই]। শান্তিপুরে বিণ. শান্তিপুরে প্রচলিত বা উত্পন্ন; শান্তিপুরবাসী।