রূপদান

রূপদান [ rūpa-dāna ] বি. রূপ বা আকৃতি দেওয়া (কুম্ভকার কর্তৃক প্রতিমাকে নব রূপদান)। [সং. রূপ + দান]।

রূপাজীবা

রূপাজীবা [ rūpājībā ] বি. (স্ত্রী.) পতিতা, বেশ্যা। [সং. রূপ + আজীব + আ]।

রূপহীন

রূপহীন [ rūpa-hīna ] বিণ. (স্ত্রী.) ১. রূপ নেই এমন; ২. কুরূপা। [সং. রূপ + হীন + আ (স্ত্রী.)]।

রূপসি

রূপসি [ rūpasi ] বিণ. (স্ত্রী.) রূপবতী, সুন্দরী। [সং. রূপীয়সী]।

রূপণ

রূপণ [ rūpaṇa ] বি. ১. বর্ণন; ২. নিরূপণ; ৩. অভিনয়। [সং. > রূপ্ + ণিচ্ + অন]।

রূপটান

রূপটান [ rūpa-ṭāna ] বি. প্রসাধনের প্রলেপবিশেষ। [দেশি]।

রূপচাঁদ

রূপচাঁদ [ rūpa-cān̐da ] বি. (ব্যঙ্গে) রৌপ্যমুদ্রা, টাকা। [সং. রূপ < রূপ্য + বাং. চাঁদ়]।

রূপক

রূপক [ rūpaka ] বি. ১. উপমান ও উপমেয়ের অভেদ কল্পনামূলক অর্থালংকারবিশেষ; ২. যে দৃশ্যকাব্যে বা বর্ণনায় একজনের উপর অন্য কারও রূপের বা প্রকৃতির আরোপ হয়; ৩. নাটক; ৪. (বিরল) রৌপ্যমুদ্রা। [সং. √ রূপ + ণিচ্ + অক]।

রূপকল্প

রূপকল্প [ rūpa-kalpa ] বি. চিত্রকল্প; মনে-মনে কল্পিত ছবি; ভাবচ্ছবি। [সং. রূপ + কল্প]।

রূপকথা

রূপকথা [ rūpa-kathā ] বি. ১. ছেলে-ভুলানো অবাস্তব কল্পনামূলক কাহিনি; ২. অবাস্তব কাল্পনিক কাহিনি। [সং. উপকথা]।