রূপ্য

রূপ্য [ rūpya ] বি. রুপো, রজত। [সং. রূপ + য]।

রূপোন্মাদ

রূপোন্মাদ বি. রূপদর্শনের ফলে উন্মত্ততা বা ব্যাকুলতা।

রূপোন্মত্ত

রূপোন্মত্ত [ rūpōnmatta ] বিণ. রূপ দেখে উন্মত্ত বা ব্যাকুল। [সং. রূপ + উন্মত্ত]। রূপোন্মাদ বি. রূপদর্শনের ফলে উন্মত্ততা বা ব্যাকুলতা।

রূপিত

রূপিত [ rūpita ] বিণ. ১. রূপযুক্ত; ২. বর্ণিত। [সং. √ রূপ্ + ত]।

রূপি

রূপি [ rūpi ] বি. লালমুখো বাঁদরবিশেষ। [সং. রূপ + বাং. ই]।

রূপাভাব

রূপাভাব [ rūpābhāba ] বি. রূপের অভাব, রূপহীনতা, সৌন্দর্যহীনতা। [সং. রূপ + অভাব]।

রূপান্তরিত

রূপান্তরিত বিণ. ভিন্ন মূর্তি ধারণ করেছে বা ভিন্ন অবস্হা লাভ করেছে এমন।

রূপান্তর

রূপান্তর [ rūpāntara ] বি. ১. ভিন্ন রূপ বা মূর্তি বা অবস্হা; ২. ভিন্ন আকৃতি ধারণ, ভিন্ন অবস্হা প্রাপ্তি। [সং. রূপ + অন্তর]। রূপান্তরিত বিণ. ভিন্ন মূর্তি ধারণ করেছে বা ভিন্ন অবস্হা লাভ করেছে এমন।

রূপদস্তা

রূপদস্তা [ rūpa-dastā ] বি. সীসা ও রাঙের মিশ্রধাতু, জার্মান সিলভার। [সং. রূপ্য > রূপ + বাং. দস্তা]।