রজঃ
রজ, রজঃ [ raja, rajḥ ] (-জস্) বি. ১. ধূলা (পদরজ); ২. পরাগ, পুস্পরেণু (পুষ্পরজ); ৩. যৌবনপ্রাপ্ত স্ত্রীলোকের মাসিক রক্তস্রাব বা ঋতু (রজোদর্শন); ৪. (দর্শনে) সত্ব-রজঃ তমঃ প্রকৃতির এই তিন গুণের মধ্যমটি (রজোগুণ)। [সং. √ রঞ্জ্ + অস্]। রজঃকণা বি. ধূলিকণা। রজস্বলা বিণ. (স্ত্রী.) ঋতুমতী। রজোদর্শন বি. স্ত্রীলোকের প্রথম ঋতুস্রাব।
রগড়া
রগড়া [ ragaḍ়ā ] ক্রি. রগড়ানো। ☐ বি. পেষণ, মর্দন। [রগড়১ দ্র তু. হি. রগড়ানা] রগড়ানি বি. ঘষাঘষি। রগড়ানো ক্রি. বি. পেষণ বা মর্দন বা ঘর্ষণ করা। ☐ বিণ. উক্ত সব অর্থে। রগড়ারগড়ি বি. ১. পরস্পর বা ক্রমাগত রগড়ানি, ঘষাঘষি; ২. (আল.) বহু বোঝাপড়া; ৩. (আল.) দর-কষাকষি; ৪. বহুল ব্যবহার (রগড়ারগড়িতে জামাকাপড় নষ্ট হয়ে গেছে); ৫. একই বিষয়ের অত্যধিক আলোচনা।