রচনা
রচনা [ racanā ] বি. ১. রচন, নির্মাণ, গঠন (ভিত্তি রচনা); ২. বিন্যাস, গ্রন্হন (কাব্যরচনা, কবরীরচনা); ৩. সৃষ্টি (‘ধন্য তোমার জগতরচনা’: রবীন্দ্র) ৪. রচিত বস্তু (এ-সংসার ঈশ্বরের রচনা) ৫. প্রবন্ধ, নিবন্ধ। [সং. √ রচ্ + অন + আ]। রচনাকার বি. রচনাকারী, রচক। রচনাকৌশল, রচনাপ্রণালী, রচনাপদ্ধতি বি. নির্মানের রীতি প্রবন্ধাদি লেখার ধারা বা উপায়। রচনাবলি, (বর্জি.)রচনাবলী বি. বিবিধ রচনাদি, নানা রচনার সংগ্রহ। রচনাভঙ্গি বি. রচনাকৌশল -এর অনুরূপ।