রজনী

রজুনি, রজনী [ rajuni, rajanī ] বি. রাত্রি, নিশা (‘রজনী নিদ্রাহীন’: রবীন্দ্র)। [সং. √ রজ্ + অনি, বিকল্পে অনী] রজনীকান্ত, রজনীনাথ বি. চন্দ্র। রজনীগন্ধা বি. অতি সুগন্ধী সাদা ফুলবিশেষ। রজনীশ বি. চন্দ্র।

রজুনি

রঞ্জিত

রঞ্জিত বিণ. ১. রঞ্জন করা হয়েছে এমন, সন্তোষিত ২. চিত্রিত (অরুণরাগরঞ্জিত)। স্ত্রী. রঞ্জিতা।

রঞ্জনী

রঞ্জনী বিণ. (স্ত্রী.) ১. প্রীতিদায়িনী ২. যা দিয়ে রাঙানো হয় (নখরঞ্জনী)।