রন্ধিত

রন্ধিত বিণ. রান্না করা হয়েছে এমন।

রন্ধন

রন্ধন [ randhana ] বিণ. রান্না, খাবার পাক করা। [সং. √ রধ্ + অন। রন্ধনগৃহ, রন্ধনশালা বি. রান্নাঘর। রন্ধিত বিণ. রান্না করা হয়েছে এমন।

রদনী

রদী (-দিন্), রদনী (-নিন্) বি. দন্তী; হাতি।

রদী

রদী (-দিন্), রদনী (-নিন্) বি. দন্তী; হাতি।

রদবদল

রদবদল বিণ. পরিবর্তন, বদল (মন্ত্রিসভার রদবদল)।

রদ

রদ১ [ rada ] বিণ. ১. খারিজ, রহিত, বাতিল (হুকুম রদ); ২. প্রত্যাহৃত (আইন রদ)। ☐ বি. খারিজ বা বাতিল বা প্রত্যাহার করা (আইনরদের ঘোষণা)। [আ. রদ্]। রদবদল বিণ. পরিবর্তন, বদল (মন্ত্রিসভার রদবদল)। রদ২, রদন [ rada, radana ] বি. দাঁত (‘দ্বিরদরদনির্মিত’: মধু. ‘বদনে রদন লড়ে’: ভা. চ.)। [সং. √ রদ্ + অ. অন]। রদী (-দিন্), রদনী (-নিন্) বি. দন্তী; হাতি।

রঙা

-রঙা [ -raṅā ] বিণ. রংযুক্ত (সাতরঙা)। [বাং. রং + আ]।

রটানো

রটানো ক্রি. বি. ১. প্রচার করা (‘মার আহ্বানবাণী রটাও ভুবন মাঝে’: রবীন্দ্র); ২. (নিন্দাচ্ছলে) রাষ্ট্র করা (এই কথাটা রটিয়ে বেড়াচ্ছে?)। ☐ বিণ. উক্ত অর্থে।

রটা

রটা [ raṭā ] বি. ক্রি. ১. প্রচারিত বা রাষ্ট্র হওয়া (যা রটে তা বটে); ২. বলা (‘রামপ্রসাদ রটে ব্রহ্মময়ী সর্বঘটে’: রা. প্র.)। [সং. √ রট্ + বাং. আ]। রটানো ক্রি. বি. ১. প্রচার করা (‘মার আহ্বানবাণী রটাও ভুবন মাঝে’: রবীন্দ্র); ২. (নিন্দাচ্ছলে) রাষ্ট্র করা (এই কথাটা রটিয়ে বেড়াচ্ছে?)। ☐ বিণ. উক্ত অর্থে।