র রাঁধুনি রাঁধনি১, রাঁধুনি১ [ rān̐dhani, rān̐dhuni ] বি. রান্নায় ব্যবহৃত মশলাবিশেষ। [সং. রন্ধনিকা]। রাঁধনি২., রাঁধুনি২ [ rān̐dhani, rān̐dhuni ] বি. (স্ত্রী.) পাচিকা। ☐ বিণ. (পুং.) (স্ত্রী.) রাঁধে এমন (রাঁধুনি বামুন)। [রাঁধা দ্র]।
র রাঁধনি রাঁধনি১, রাঁধুনি১ [ rān̐dhani, rān̐dhuni ] বি. রান্নায় ব্যবহৃত মশলাবিশেষ। [সং. রন্ধনিকা]। রাঁধনি২., রাঁধুনি২ [ rān̐dhani, rān̐dhuni ] বি. (স্ত্রী.) পাচিকা। ☐ বিণ. (পুং.) (স্ত্রী.) রাঁধে এমন (রাঁধুনি বামুন)। [রাঁধা দ্র]।
র রাংঝাল রাংঝাল বি. ধাতুদ্রব্যাদি জুড়বার জন্য বা তাদের ছিদ্রাদি বন্ধ করার জন্য রাং-সীসা-মিশ্রিত পাইন।
র রাই রাই১ [ rāi ] বি. সরিষাবিশেষ, mustard. [ সং. রাজিকা]। রাই২ [ rāi ] বি. শ্রীরাধিকা। [সং. রাধিকা > রাহী]। রাইকিশোরী বি. কিশোরী রাধিকা।
র রহিয়া রহিয়া রহিয়া রহিয়া [ rahiẏā rahiẏā ] (সাধু.) ক্রি-বিণ. রয়ে রয়ে, থেকে থেকে, মাঝে মাঝে। [রওয়া দ্র]।