রাঘব বোয়াল

রাঘব বোয়াল ১. অতি প্রকাণ্ড বোয়াল মাছ; ২. (আল.) অত্যন্ত ধনী অথবা অত্যন্ত প্রতাপশালী ব্যক্তি।

রাঘব

রাঘব [ rāghaba ] বি. ১. রঘুর বংশধর; ২. শ্রীরামচন্দ্র। [সং. রঘু + অ]। রাঘব বোয়াল ১. অতি প্রকাণ্ড বোয়াল মাছ; ২. (আল.) অত্যন্ত ধনী অথবা অত্যন্ত প্রতাপশালী ব্যক্তি। রাঘবপ্রিয়া, রাঘববাঞ্ছা বি. রামচন্দ্রের পত্নী সীতা। রাঘবারি বি. রামের শত্রু রাবণ।

রাগানো

রাগানো ক্রি. বি. ক্রুদ্ধ করা, ক্রোধ উত্পন্ন করা (‘বাঘেরে তোর রাগিয়ে দে রে’: স. দ.)। ☐ বিণ. উক্ত অর্থে।

রাগা

রাগা [ rāgā ] ক্রি. রাগ করা, ক্রুদ্ধ বা. রুষ্ট হওয়া, চটে যাওয়া (রেগে আগুন)। ☐ বি. উক্ত অর্থে (এত রাগা ভালো নয়)। ☐ বিণ. উক্ত অর্থে। বাং. রাগা (রাগ + আ)। রাগানো ক্রি. বি. ক্রুদ্ধ করা, ক্রোধ উত্পন্ন করা (‘বাঘেরে তোর রাগিয়ে দে রে’: স. দ.)। ☐ বিণ. উক্ত অর্থে।

রাগত

রাগত [ rāgata ] বিণ. ক্রোধযুক্ত, রুষ্ট (রাগত স্বরে বললেন)। [রাগা দ্র]।

রাখিবন্ধন

রাখিবন্ধন বি. শ্রাবণ-পূর্ণিমায় প্রিয়জনের হাতে রাখি বেঁধে দেওয়া।

রাখিপূর্ণিমা

রাখিপূর্ণিমা বি. শ্রাবণমাসের পূর্ণিমা তিথি। রাখিবন্ধন বি. শ্রাবণ-পূর্ণিমায় প্রিয়জনের হাতে রাখি বেঁধে দেওয়া।

রাখি

রাখি [ rākhi ] বি. বিপদ থেকে রক্ষা কামনায় প্রিয়জনের মণিবন্ধে যে মঙ্গলসূত্র বেঁধে দেওয়া হয়। [সং. রক্ষী-তু. হি. রক্ষাবন্ধন]। রাখিপূর্ণিমা বি. শ্রাবণমাসের পূর্ণিমা তিথি। রাখিবন্ধন বি. শ্রাবণ-পূর্ণিমায় প্রিয়জনের হাতে রাখি বেঁধে দেওয়া।

রাখন

রাখন [ rākhana ] বি. (আঞ্চ.) ১. সংরক্ষণ, রক্ষা; ২. রাখা। [রাখা দ্র]।