রথাঙ্গ

রথচক্র, রথাঙ্গ বি. ১. রথের চাকা; ২. চক্রবাক পাখি, চখা।

রথচক্র

রথচক্র, রথাঙ্গ বি. ১. রথের চাকা; ২. চক্রবাক পাখি, চখা।

রথ

রথ [ ratha ] বি. ১. সচ. ঘোড়ায়-টানা চাকাযুক্ত প্রাচীন যানবিশেষ বা যুদ্ধযানবিশেষ; ২. জগন্নাথদেবের যান বা তদনুকরণে নির্মিত যান (রথযাত্রা)। [সং. √ রম্ + থ]। রথচক্র, রথাঙ্গ বি. ১. রথের চাকা; ২. চক্রবাক পাখি, চখা। রথ টানা ক্রি. বি. রথযাত্রা উপলক্ষ্যে ভক্তবৃন্দের দ্বারা জগন্নাথদেবের রথ দড়ির সাহায্যে টেনে নিয়ে যাওয়া। রথ দেখা ও কলা বেচা (আল.) একই সঙ্গে আনন্দ উপভোগ ও উপার্জন করা। রথযাত্রা বি. আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ার অনুষ্ঠিত জগন্নাথদেবের রথভ্রমণের উত্সব।

রি-রি

রি-রি [ ri-ri ] বি. ঘৃণা ক্রোধ প্রভৃতির অনুভূতিসূচক শব্দ (রাগে গা রি-রি করা)। [ধ্বন্যা.]।

রিং

রিং [ ri ] বি. ১. চাবি রাখার কড়া বা আংটাবিশেষ; ২. আংটা; ৩. আংটি; ৪. ঘণ্টাধ্বনি; ৫. টেলিফোনের আহ্বান; ৬. কুস্তি; মুষ্টিযুদ্ধ প্রভৃতি প্রতিযোগিতার ঘেরা জায়গা। [ইং. ring।

রে

রে১ [ rē ] দ্র রি {রি, রে [ ri, rē ] বি. (সংগীতে) স্বরগ্রামের ঋষভের সংকেত, ঋ।) রে২ [ rē ] অব্য. ১. স্নেহ ভর্ত্ সনা বা অবজ্ঞাসূচক সম্বোধনবিশেষ (শোন রে খোকা, শোন রে কিষাণ ভাই); ২. বিস্ময় ও খেদসূচক (তাই তো রে, হায় রে)।

রাহাজানি

রাহাজানি বি. রাহাজানের বৃত্তি, পথে ডাকাতি।

রাহাজান

রাহাজান বি. যে-ব্যক্তি রাজপথে ডাকাতি করে।

রাহা

রাহা [ rāhā ] বি. ১. পথ (রাহাজানি, রাহাখরচ); ২. উপায় (সুরাহা)। [ফা. রাহ্]। রাহাখরচ বি. পথখরচ, পাথেয়। রাহাজান বি. যে-ব্যক্তি রাজপথে ডাকাতি করে। রাহাজানি বি. রাহাজানের বৃত্তি, পথে ডাকাতি।