র রবিতনয় রবিতনয়, রবিনন্দন, রবিসুত বি. ১. সূর্যের পুত্র; ২. শনি; ৩. যম; ৪. কর্ণ। স্ত্রী. রবিতনয়া, রবিনন্দিনী, রবিসুতা।
র রবিবর্ষ রবিবর্ষ বি. (জ্যোতি.) এক নক্ষত্র থেকে যাত্রারম্ভ করে সমস্ত রাশিচক্র পরিক্রমণ করে আবার সেই নক্ষত্রে সঞ্চারিত হতে সূর্যের যে সময় লাগে।
র রথ টানা রথ টানা ক্রি. বি. রথযাত্রা উপলক্ষ্যে ভক্তবৃন্দের দ্বারা জগন্নাথদেবের রথ দড়ির সাহায্যে টেনে নিয়ে যাওয়া।