য যতেক যতেক [ yatēka ] বিণ. (কাব্যে) ১. যে পরিমাণ (যতেক হাসি); ২. যে সংখ্যক (‘কৃষ্ণের যতেক লীলা’); ৩. সমস্ত। [বাং. যত + এক]।
য যতী যতী [ yatī ] (-র্তিন) বি. তপস্বী, মুনি, সন্ন্যাসী। ☐ বিণ. সংযত (যতীন্দ্র); ২. জিতেন্দ্রিয়। [সং. যত (=সংযম) + ইন্]। যতিনী বি. স্ত্রী. সদাচারপরায়ণা বিধবা।
য যজুঃ যজুঃ (-জুস্) বি. প্রধান তিনটি বেদের অন্যতম, মুখ্যত গদ্যময় এবং বৈদিক যাগযজ্ঞে র বিধান-সংবলিত। [সং. যজ্ + উস্]। যজুর্বেদ বি. যজুঃ নামক বেদ।