যষ্টিমধু

যষ্টিমধু বি. বৃক্ষবিশেষের মিষ্টি শিক়ড়।

যমুনা

যমুনা [ yamunā ] বি. ১. উত্তরভারতের প্রসিদ্ধ নদী, কালিন্দী; ২. বাংলাদেশের নদীবিশেষ; ৩. যমের ভগিনী। [সং. √ যম্ + উন + আ]।

যষ্টি

যষ্টি [ yaṣṭi ] বি. ১. লাঠি, ছড়ি; ২. দণ্ড; ৩. বৃক্ষশাখা। [সং. যজ্ + তি] যষ্টিমধু বি. বৃক্ষবিশেষের মিষ্টি শিক়ড়।

যশুরে কই

যশুরে কই ১. যশোহরের কই মাছ; ২. (আল.) যশোহরের কইমাছের মতো বড়ো মাথাওয়ালা লোক।

যশুরে

যশুরে [ yaśurē ] বিণ. যশোহরের বা যশোহরসংক্রান্ত (যশুরে কই, যশুরে গান)। [বাং. যশোর (< যশোহর)।] যশুরে কই ১. যশোহরের কই মাছ; ২. (আল.) যশোহরের কইমাছের মতো বড়ো মাথাওয়ালা লোক।

যশদ

যশদ [ yaśada ] বি. দস্তা। [সং. অশ্ + অদ?]।

যমী

যমী [ yamī ] (-মিন্) বিণ. সংযমী, জিতেন্দ্রিয়। [সং. যম + ইন্]।

যমল

যমল [ yamala ] বিণ. যুগ্ম, জোড়া। (তু. যামল)। [সং. যম + √ লা + অ]।

যমজ

যমজ [ yamaja ] বিণ. একসঙ্গে একই গর্ভ থেকে জাত। [সং. যম + √ জন্ + অ]।

যমক

যমক [ yamaka ] বিণ. একই গর্ভ থেকে একসঙ্গে জাত, যমজ। ☐ বি. (অল.) শব্দালংকারবিশেষ যাতে একই শব্দের ভিন্নার্থে পুনরাবৃত্তি হয়, যথা-(‘আনা দরে আনা যায় কত আনারস’: ঈ. গু)। [সং. যম + ক]।