যাদৃশ

যাদৃশ [ yādṛśa ] বিণ. যেমন, যেরকম (যাদৃশ বিচার)। [সং. যদ্ + √ দৃশ্ + অ, ক্বিপ্। স্ত্রী. যাদৃশী (যদৃশী ভাবনা)।

যাদৃশী

যাদৃশী স্ত্রী. যাদৃশ (যদৃশী ভাবনা)।

যাদব

যাদব [ yādaba ] বিণ. যদুবংশীয় (যাদব নারী)। ☐ বি. শ্রীকৃষ্ণ। [সং. যদু + অ]। স্ত্রী. যাদবী।

যাদঃপতিরোধঃ

যাদঃপতিরোধঃ বি. (বর্ত. অপ্র.) সমুদ্রতীর; সমুদ্রের উপকূল (‘যাদঃপতিরোধঃ যথা চলোর্মি আঘাতে’ মধু.)।

যাদঃপতি

যাদঃপতি [ yādḥ-pati ] বি. ১. সমুদ্র; ২. বরুণ। [সং. যাদস্ (জলজন্তু) + পতি]। যাদঃপতিরোধঃ বি. (বর্ত. অপ্র.) সমুদ্রতীর; সমুদ্রের উপকূল (‘যাদঃপতিরোধঃ যথা চলোর্মি আঘাতে’ মধু.)।

যাথার্থ্য

যাথার্থ্য [ yāthārthya ] বি. যথার্থতা, যথাযথতা, সত্যতা, প্রকৃত তথ্য (সংবাদের যাথার্থ্য যাচাই করা)। [সং. যথার্থ + য]।

যাত্রিক

যাত্রিক [ yātrika ] বিণ. ১. যাত্রাসম্বন্ধীয় ২. যাত্রাযোগ্য; ৩. গমনযোগ্য, গমনসাধ্য, গমনীয় ৪. যাত্রাকারী, গমনকারী। ☐ বি. ১. পাথেয়, পথ-খরচ; ২. পথিক; ৩. উত্সব ৪. তীর্থযাত্রী। [সং. যাত্রা + ইক]।

যাত্রা

যাত্রা [ yātrā ] বি. ১. গমন (তীর্থযাত্রা, পদযাত্রা); ২. প্রস্হান, নির্গমন, রওনা (বাড়ি থেকে যাত্রা করা); ৩. অতিবাহন, যাপন, নির্বাহ (জীবনযাত্রা, সংসারযাত্রা); ৪. দেবতার উত্সববিশেষ (ঝুলনযাত্রা, দোলযাত্রা); ৫. (বাং.) দৃশ্যপটহীন চারদিক খোলা মঞ্চে নাটকাভিনয়বিশেষ (যাত্রার দল); ৬. দফা, বার (এ যাত্রা বেঁচে গেলে); ৭. মিছিল (শোভাযাত্রা)। [সং. √ যা + ত্র + আ]। যাত্রাবদল বি. যে-স্হান থেকে যাত্রা আরম্ভ হয়েছিল সেইস্হানে ফিরে এসে নতুন করে যাত্রারম্ভ।

যাত্রাবদল

যাত্রাবদল বি. যে-স্হান থেকে যাত্রা আরম্ভ হয়েছিল সেইস্হানে ফিরে এসে নতুন করে যাত্রারম্ভ।