য যান্ত্রিকতা যান্ত্রিকতা [ yāntrikatā ] বি. নিছক যন্ত্রের মতো বিবেচনাহীনভাবে নিয়মরক্ষা। [সং. যান্ত্রিক + তা]। যান্ত্রিকতা বি. যান্ত্রিক।
য যান্ত্রিক যান্ত্রিক [ yāntrika ] বিণ. ১. যন্ত্রসম্বন্ধীয় (যান্ত্রিক গোলযোগ); ২. যন্ত্রবিশারদ, যন্ত্রনির্মাণে বা যন্ত্রচালনে দক্ষ। ☐ বি. যন্ত্রচালক (‘যান্ত্রিক না হলে যন্ত্র কেমন করে বাজে?’: বি. গু.)। [সং. √ যন্ত্র্ + ইক। যান্ত্রিক শক্তি – যন্ত্রের শক্তি, যন্ত্রশক্তি। যান্ত্রিক সভ্যতা – আবিস্কৃত বিভিন্ন যন্ত্রের সাহায্যে যে সভ্যতা গড়ে উঠেছে। বি. যান্ত্রিকতা।
য যান যান [ yāna ] বি. ১. যাতে চড়ে যাওয়া যায় (যানবাহন, গো-যান) ২. যাত্রা বা নির্গমন (অভিযান, প্রয়াণ)। [সং. √ যা + অন]। যানজট বি. পথে যানবাহনের প্রচণ্ড ভিড়ের জন্য নিশ্চল অবস্হা, jam.
য যাদৃশ যাদৃশ [ yādṛśa ] বিণ. যেমন, যেরকম (যাদৃশ বিচার)। [সং. যদ্ + √ দৃশ্ + অ, ক্বিপ্। স্ত্রী. যাদৃশী (যদৃশী ভাবনা)।