য যামিনী যামিনী [ yāminī ] বি. রাত্রি (‘কেন যামিনী না যেতে জাগালে না’: রবীন্দ্র)। [সং. যাম + ইন্ + ঈ]। যামিনীকান্ত বি. চাঁদ।
য যামল যামল [ yāmala ] বি. ১. যুগ্ম, যুগল; ২. (তন্ত্রে) শিব ও শক্তির পরস্পর মিলিত রূপ; ৩. তন্ত্রশাস্ত্রবিশেষ। [সং. যমল + অ]।
য যাবচ্চন্দ্রদিবাকর যাবচ্চন্দ্রদিবাকর [ yābaccandra-dibākara ] ক্রি-বিণ. যতকাল চন্দ্র ও সূর্য থাকবে ততকাল, চিরকাল। [সং. যাবত্ + চন্দ্র + দিবাকর]।
য যাবন যাবন [ yābana ] বিণ. ১. যবনসম্বন্ধীয়; ২. যবনদেশে জাত। [সং. যবন + অ]। যাবনিক বিণ. যবনসম্বন্ধীয়, যাবন। যাবনী বি. যবনভাষা; আরবি বা ফারসি ভাষা।
য যাবত্ যাবত্ [ yābat ] ক্রি-বিণ. ১. যতক্ষণ, যতদিন পর্যন্ত, যে-পর্যন্ত (যাবত্ চন্দ্রসূর্য থাকবে); ২. পর্যন্ত, ধরে (এ যাবত্, বহুদিন যাবত্)। ☐ বিণ. যত, যা কিছু, সমুদয় (যাবত্ সুখদুঃখের কাহিনি)। [সং. যদ্ + বত্]।
য যাবজ্জীবন যাবজ্জীবন [ yābajjībana ] ক্রি-বিণ. যতদিন জীবন থাকবে ততদিন, চিরজীবন, আমরণ (যাবজ্জীবন কারাদণ্ড)। [সং. যাবত্ + জীবন]।