যান্ত্রিক সভ্যতা

যান্ত্রিক সভ্যতা – আবিস্কৃত বিভিন্ন যন্ত্রের সাহায্যে যে সভ্যতা গড়ে উঠেছে।

যান্ত্রিক

যান্ত্রিক [ yāntrika ] বিণ. ১. যন্ত্রসম্বন্ধীয় (যান্ত্রিক গোলযোগ); ২. যন্ত্রবিশারদ, যন্ত্রনির্মাণে বা যন্ত্রচালনে দক্ষ। ☐ বি. যন্ত্রচালক (‘যান্ত্রিক না হলে যন্ত্র কেমন করে বাজে?’: বি. গু.)। [সং. √ যন্ত্র্ + ইক। যান্ত্রিক শক্তি – যন্ত্রের শক্তি, যন্ত্রশক্তি। যান্ত্রিক সভ্যতা – আবিস্কৃত বিভিন্ন যন্ত্রের সাহায্যে যে সভ্যতা গড়ে উঠেছে। বি. যান্ত্রিকতা।

যানজট

যানজট বি. পথে যানবাহনের প্রচণ্ড ভিড়ের জন্য নিশ্চল অবস্হা, jam.

যান

যান [ yāna ] বি. ১. যাতে চড়ে যাওয়া যায় (যানবাহন, গো-যান) ২. যাত্রা বা নির্গমন (অভিযান, প্রয়াণ)। [সং. √ যা + অন]। যানজট বি. পথে যানবাহনের প্রচণ্ড ভিড়ের জন্য নিশ্চল অবস্হা, jam.

যাবতীয়

যাবতীয় [ yābatīẏa ] বিণ. যত-কিছু, সমস্ত (যাবতীয় কাজকর্ম)। [সং. যাবত্ + ঈয়]।

যথাযথ্য

যথাযথ্য [ yathā-yathya ] বি. যথার্থতা, যথাযথতা, [সং. যথার্থ + য]।

যাথাতথ্য

যাথাতথ্য [ yāthā-tathya ] বি. প্রকৃত তথ্য, সত্য ঘটনা (যাথাতথ্য প্রকাশিত হওয়া)। [সং. যথাতথ + য]।

যাত্রী

যাত্রী [ yātrī ] (-ত্রিন্) বিণ. বি. ১. যাত্রাকারী, গমনকারী (বরযাত্রী, বিলাতযাত্রী); ২. ভ্রমণকারী (তীর্থযাত্রী, বাসযাত্রী); ৩. তীর্থযাত্রী (‘লঙিঘতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার’: নজরুল)। স্ত্রী. যাত্রিণী।