যিনি

যিনি [ yini ] সর্ব. (সম্ভ্রমে) যে ব্যক্তি (যিনি সকল কাজের কাজী: রবীন্দ্র, যিনি জানেন তিনি বলবেন)। [সং. যঃ]। বহুবচনে যাঁরা।

যাহে

যাহে অব্য. (কাব্যে) যাতে।

যাহা তাহা

যাহা তাহা সর্ব. বিণ. যা-তা (‘রোজ কত কী ঘটে যাহা তাহা’:রবীন্দ্র)।

যুবজানি

যুবজানি [ yuba-jāni ] বি. যুবতী ভার্যার পতি। [সং. যুব (যুবতী) + জানি (< জায়া) যার।

যুবক

যুবক [ yubaka ] বি. কৈশোর-উত্তীর্ণ পুরুষ (যখন যুবক ছিলেন)। ☐ বিণ. ওই বয়সী (যুবক রবীন্দ্রনাথ)। [সং. যুবন্ + ক]।

যুগ্ম

যুগ্ম [ yugma ] বি. জোড়া, যুগল। ☐ বিণ. ১. সহযোগী (যুগ্ম সম্পাদক); ২. (গণি.) জোড়, দুই দিয়ে ভাগ করলে মিলে যায় এমন, even (যুগ্ম রাশি)। [সং. যুজ্ + ম] যুগ্মশব্দ বি. পরপর দুবার লিখিত বা উচ্চারিত একই শব্দ, যথা ঝনঝন, কাটা-কাটা।

যুধ্যমান

যুধ্যমান [ yudhya-māna ] বিণ. যুদ্ধ করছে এমন, যুদ্ধরত (যুধ্যমান সৈন্যদল)। [সং. √ যুধ্ + মান (শানচ্)]।

যাযাবর

যাযাবর [ yāyābara ] বি. বিণ. ১. নিয়ত ভ্রমণকারী, ভবঘুরে; ২. যে সম্প্রদায় নির্দিষ্ট এক জায়গায় বসবাস করে না, নানা স্হানে বা দেশে ঘুরে বেড়ায়; ৩. নির্দিষ্ট গৃহ নেই এমন। [সং. √ যা + যঙ্ + বর]। যাযাবর পাখি – যে পাখি বারোমাস এক দেশে না থেকে শীতঋতুতে অন্য দেশে পরিযায়ী হয়।

যাযাবর পাখি

যাযাবর পাখি – যে পাখি বারোমাস এক দেশে না থেকে শীতঋতুতে অন্য দেশে পরিযায়ী হয়।