যোক্তা

যোক্তা [ yōktā ] (-ক্তৃ) বিণ. যোগকর্তা, যোগকারী। [সং. √ যুজ্ + তৃ]। স্ত্রী. যোক্ত্রী।

যৈছন

যৈছন, যৈছে [ yaichana, yaichē ] ক্রি-বিণ. (ব্রজ.) যেরূপ, প্রকারে, যেমন (‘বিপথে পড়ল যৈছে মালতীমালা’: বিদ্যা.)। [হি. জৈছন, যৈসে]।

যোই

যোই [ yōi ] সর্ব. (ব্রজ.) যা; যে। [হি. যো]।

যৈছে

যৈছন, যৈছে [ yaichana, yaichē ] ক্রি-বিণ. (ব্রজ.) যেরূপ, প্রকারে, যেমন (‘বিপথে পড়ল যৈছে মালতীমালা’: বিদ্যা.)। [হি. জৈছন, যৈসে]।

যেহেতু

যেহেতু [ yēhētu ] অব্য. কারণ-নির্দেশক (সে আসেনি যেহেতু সে অসুস্হ)। [বাং. যে + সং. হেতু]।

যেন

যেন [ yēna ] অব্য. ১. উপমা-সূচক (সুন্দর যেন কন্দর্প); ২. অনুমানে (কোথায় যেন দেখেছি); ৩. কল্পনায় (‘মনে করো যেন বিদেশ ঘুরে’: রবীন্দ্র); ৪. কামনা প্রার্থনা বা অভিলাষ প্রকাশে (হে ভগবান, যেন মানুষ হই; খবরটা যেন পাই) ৫. সতর্কীকরণে (টাকাটা যেন হারায় না দেখো); ৬. স্বীকৃতিসূচক (তাই যেন হল)। [সং. যদ্]। যেনতেন প্রকারেণ ক্রি-বিণ. ১. যে-কোনো উপায়ে; ২. যেমন-তেমন করে।

যেমতি

যেমতি, যেমত [ yēmati, yēmata ] ক্রি-বিণ. (কাব্যে) যেমন, যেরূপ, যে প্রকার (‘আমার পরাণ যেমতি করিছে তেমতি হউক সে’: চণ্ডী) [সং. যে + মতি, মত]।

যেই

যেই [ yēi ] ক্রি-বিণ. যে-মুহূর্তে, যখনই, যেমনি (সে যেই এল অমনি ঝগড়াও থেমে গেল)। ☐ বিণ. (কাব্যে) যে (যেইদিন)। [বাং. যে + ই]।