যাচা

যাচা১ [ yācā ] ক্রি. ১. যাচ্ঞা করা, প্রার্থনা করা, চাওয়া (‘কি আর যাচিব তব কাছে’) ২. উপযাচক হওয়া (যেচে দিতে এল)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে। [সং. √ যাচ্ + বাং. আ]। যাচা২ [ yācā ] ক্রি. যাচাই করা, পরীক্ষা দ্বারা মূল্য নির্ধারণ করা। [যাচা১ দ্র]। যাচাই বি. অনুসন্ধানের দ্বারা দ্রব্যাদির মূল্য বা উত্কর্ষ নিরূপণ (দর যাচাই করা, সোনা যাচাই করা)। যাচান, যাচানো ক্রি. বি. যাচাই করানো। ☐ বিণ. উক্ত অর্থে।

যথাকথঞ্চিত

যথাকথঞ্চিত্ ক্রি-বিণ. ১. যে-কোনো রকমে; ২. কষ্টেসৃষ্টে।

যথাকর্তব্য

যথাকর্তব্য বিণ. ক্রি-বিণ. কর্তব্য অনুযায়ী, কর্তব্য অনুসারে।

যথাক্রমে

যথাক্রমে ক্রি-বিণ. ক্রমানুসারে, পরপর, পরম্পরা অনুসারে।

যথাতথা

যথাতথা ক্রি-বিণ. যেখানে-সেখানে, যত্রতত্র।

যথাদিষ্ট

যথাদিষ্ট বিণ. আদেশানুরূপ। ☐ ক্রি-বিণ. যেমন আদেশ করা হয়েছে, আদেশানুসারে।

যথাবিধি

যথানিয়ম, যথাবিধি বিণ. ক্রি-বিণ. বিধি বা নিয়ম অনুযায়ী।

যথানিয়ম

যথানিয়ম, যথাবিধি বিণ. ক্রি-বিণ. বিধি বা নিয়ম অনুযায়ী।