যথানুপূর্ব

যথানুপূর্ব বিণ. ক্রি-বিণ. যথাক্রমে, পরপর, ক্রম অনুসারে।

যথাপূর্ব

যথাপূর্ব বিণ. ক্রি-বিণ. পূর্ববত্, আগের মতো।

যথাবত

যথাবত্ বিণ. ক্রি-বিণ. বিধি অনুযায়ী আগের মতো, অপরিবর্তিত।

যথাবিহিত

যথাবিধি, যথাবিহিত বিণ. ক্রি-বিণ. নিয়মানুযায়ী বিধান অনুসারে (যথাবিহিত সম্মানপ্রদর্শন)।

যথাযথ

যথাযথ বিণ. ১. পরম্পরা অনুযায়ী ২. ঠিকঠিক, নির্ভুল (যথাযথ বর্ণনা)।

যথাযোগ্য

যথাযোগ্য বিণ. ঠিক, যথোচিত (যথাযোগ্য ব্যবস্হা)।