যৌবনভার

যৌবনভার বি. যৌবনজনিত দৈহিক পুষ্টি।

যৌবনবতী

যৌবনবতী বিণ. বি. (স্ত্রী.) যুবতী; যুবতী নারী।

যৌবন

যৌবন [ yaubana ] বি. ১. যুবকাল, যুবাবস্হা; ২. তারুণ্য, তরুণ বয়স। [সং. যুবন্ + অ]। যৌবনকণ্টক বি. বয়সফোড়া। যৌবনচাঞ্চল্য বি. তরুণ বয়সের অস্হিরতা, তারুণ্যসুলভ মানসিক অস্হিরতা। যৌবনবতী বিণ. বি. (স্ত্রী.) যুবতী; যুবতী নারী। যৌবনভার বি. যৌবনজনিত দৈহিক পুষ্টি। যৌবনমদমত্তা। বিণ. (স্ত্রী.) পূর্ণযৌবনা; যৌবনরসে ভরপুর। যৌবনাবস্হা বি. যৌবনবয়স, যৌবনকাল। যৌবনোদয় বিণ. যৌবনের আরম্ভ।

যোজনীয়

যোজনীয় বিণ. যোজনার যোগ্য। যোজিত বিণ. যোজনা করা হয়েছে এমন।

যোজনা

যোজনা বি. ১. একত্র করা, যুক্ত করা; ২. নিয়োজন; ৩. সংযোগ (শব্দযোজনা); ৪. রাষ্ট্রীয় কর্মোদ্যোগ বা পরিকল্পনা (পঞ্চবার্ষিক যোজনা)।

যোজন

যোজন [ yōjana ] বি. ১. একত্র বা যুক্ত করা; ২. জোড়া, সাঁটা; ৩. নিয়োগ, নিয়োজন; ৪. সংঘটন; ৫. চার ক্রোশ পরিমাণ দুরত্ব। [সং. √ যুজ্ + অন]। যোজনগন্ধা বি. ১. কস্তুরী; ২. ব্যাসমাতা সত্যবতী বা মত্স্যগন্ধা। যোজনা বি. ১. একত্র করা, যুক্ত করা; ২. নিয়োজন; ৩. সংযোগ (শব্দযোজনা); ৪. রাষ্ট্রীয় কর্মোদ্যোগ বা পরিকল্পনা (পঞ্চবার্ষিক যোজনা)। যোজনীয় বিণ. যোজনার যোগ্য। যোজিত বিণ. যোজনা করা হয়েছে এমন।