যুগলবন্দি

যুগলবন্দি বি. দুই সংগীতশিল্পীর দ্বৈত গান বা দ্বৈত (সচ. বিভিন্ন) বাদ্যবাদন।

যুটি

যুটি [ yuṭi ] বি. ১. যুগ্ম; ২. সহচরী, সঙ্গিনী। ☐ বিণ. অনুরূপ বয়সী (সমযুটি মেয়েরা)। [সং. যুতি]। তু. জুটি।

যেখানে-সেখানে

যেখানে-সেখানে ক্রি-বিণ. ১. সর্বত্র; ২. যে কোনো জায়গায়; ৩. ইতস্তত (বইগুলো যেখানে সেখানে ছড়ানো)।

যেখানে

যেখানে ক্রি-বিণ. যে জায়গায়; যে অবস্হায়।

যাম

যাম [ yāma ] বি. সমস্ত দিনরাত্রির ১/৮ ভাগ সময়, প্রহর; তিন ঘন্টা। [সং. √ যা + ম]। যামঘোষ বি. শৃগাল। যামবতী বি. রাত্রি, যামিনী। যামার্থ [ yāmārtha ] বি. অর্ধপ্রহর, দেড় ঘন্টা। যামী [ yāmī ] বি. ১. দক্ষিণ দিক ২. রাত্রি ৩. কুলস্ত্রী।

যেমনই

যেমনই বিণ. যে-রকমই (লেখা যেমনই হোক, আমাকে দেখিয়ো)।

যোঝা

যোঝা [ yōjhā ] যুঝা ও জুঝা-র চলিত রূপ।

যেখান

যেখান [ yēkhāna ] বি. যে স্হান (যেখান থেকে এসেছ)। [বাং. যে + খান (> সং. স্হান)। যেখানকার বিণ. যে জায়গার, যে স্হানের। যেখান-সেখান বি. সকল স্হান, সব জায়গা, যে-কোনো জায়গা। যেখানে ক্রি-বিণ. যে জায়গায়; যে অবস্হায়। যেখানে-সেখানে ক্রি-বিণ. ১. সর্বত্র; ২. যে কোনো জায়গায়; ৩. ইতস্তত (বইগুলো যেখানে সেখানে ছড়ানো)।