য যাম যাম [ yāma ] বি. সমস্ত দিনরাত্রির ১/৮ ভাগ সময়, প্রহর; তিন ঘন্টা। [সং. √ যা + ম]। যামঘোষ বি. শৃগাল। যামবতী বি. রাত্রি, যামিনী। যামার্থ [ yāmārtha ] বি. অর্ধপ্রহর, দেড় ঘন্টা। যামী [ yāmī ] বি. ১. দক্ষিণ দিক ২. রাত্রি ৩. কুলস্ত্রী।
য যুগল যুগল [ yugala ] বি. ১. একজোড়া (যুগলমিলন) ২. দুটি (নয়নযুগল)। ☐ বিণ. যুগ্ম (যুগল মূর্তি)। [সং. যুগ + ল]। যুগলবন্দি বি. দুই সংগীতশিল্পীর দ্বৈত গান বা দ্বৈত (সচ. বিভিন্ন) বাদ্যবাদন। যুগলমূর্তি বি. একসঙ্গে দুই জনের (সচ. দুই) দেবতার মূর্তি (রাধাকৃষ্ণের বা হরপার্বতীর যুগলমূর্তি)।