যুদ্ধযাত্রা

যুদ্ধযাত্রা বি. যুদ্ধ করতে রওনা হওয়া, সংগ্রামের অভিযান।

যুদ্ধার্থী

যুদ্ধার্থী (-র্থিন্) বিণ. যুদ্ধ করতে চায় এমন যুদ্ধের উপক্রমকারী।

যুদ্ধোত্তর

যুদ্ধোত্তর বিণ. যুদ্ধের পরবর্তী কালের (যুদ্ধোত্তর ভারত)।

যুদ্ধোন্মাদ

যুদ্ধোন্মাদ বিণ. রণোন্মত্ত। ☐ বি. ১. যুদ্ধজনিত উন্মত্ততা; ২. যুদ্ধ করবার প্রবল বাসনা।

যুধিষ্ঠির

যুধিষ্ঠির বিণ. (মূল অর্থ) যুদ্ধকালে বুদ্ধি স্হির রাখতে পারে বা ঘাবড়ায় না এমন। ☐ বি. জ্যেষ্ঠ পাণ্ডব। [সং. যুধি + স্হির]।