যুক্তাক্ষর
যুক্তাক্ষর বি. সংযুক্ত বর্ণ, একত্রে লিখিত ও উচ্চারিত একাধিক ব্যঞ্জনবর্ণ, যেমন ক্ত, চ্ছ।
যুক্ত
যুক্ত [ yukta ] বিণ. ১. সংলগ্ন, একত্র, মিলিত (‘যুক্ত কর হে সবার সঙ্গে’: রবীন্দ্র); ২. অন্বিত, বিশিষ্ট, সম্পন্ন (শ্রীযুক্ত, ক্রোধযুক্ত); ৩. রত, নিয়োজিত, ব্যাপৃত (ঘানিতে যুক্ত, কর্মে যুক্ত); ৪. উপযুক্ত, সমন্বিত (যুক্তিযুক্ত); ৫. পরিমিত (যুক্ত আহার); ৬. যোগরত; ৭. (গণি.) সংকলিত, যোগ করা হয়েছে এমন। [সং. √ যুজ্ + ত]। স্ত্রী. যুক্তা। যুক্তকর বিণ. কৃতাঞ্জলি, জোড়হাত। ☐ বি. জোড় করা হাত। যুক্তপ্রদেশ বি. উত্তরপ্রদেশের বর্তমানে বর্জিত পূর্বনাম। যুক্তবেণি বি. গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সংগম, ত্রিবেণি। যুক্তরাজ্য বি. গ্রেটবিটেন ও উত্তর আয়ারল্যাণ্ড। যুক্তরাষ্ট্র বি. আমেরিকা যুক্তরাষ্ট্র। যুক্তাক্ষর বি. সংযুক্ত বর্ণ, একত্রে লিখিত ও উচ্চারিত একাধিক ব্যঞ্জনবর্ণ, যেমন ক্ত, চ্ছ।