যদিচ

যদিও, যদিচ অব্য. সত্ত্বেও (যদিও সে অসুস্হ তবুও সে যাবে)।

যদিও

যদিও, যদিচ অব্য. সত্ত্বেও (যদিও সে অসুস্হ তবুও সে যাবে)।

যদি না

যদি না অব্য. না যদি হত, না যদি হয়, না হলেও।

যদিই

যদিই অব্য. যদি -র দৃঢ়তাব্যঞ্জক রূপ, একান্তই (যাবে যদিই তবে যাও)।

যদি বা

যদি বা অব্য. যদিই, তবু যদি অথবা যদি একান্তই যদি (যদি-বা যেতে চায়, যেন টাকা নিয়ে যায়)।

যদি

যদি [ yadi ] অব্য ১. কার্যকারণ-সম্পর্ক বা হেতু (যদি মশায় কামড়ায় তবে জ্বর হতে পারে); ২. অবধারণ বা বিকল্প (যদি থাক তবে খুশি হব); ৩. সম্ভাবনা (রোগী যদি জাগে তবে এই ওষুধ দিয়ো); ৪. সংশয় বা আশঙ্কা (যদি বৃষ্টি নামে, তাই ছাতা নিলাম); ৫. যখন (‘ব্যথা যদি দিলে আমায় ব্য়থার মত ব্যথা দাও’)। [সং. যদ্ + ই]। যদিই অব্য. যদি -র দৃঢ়তাব্যঞ্জক রূপ, একান্তই (যাবে যদিই তবে যাও)। যদিও, যদিচ অব্য. সত্ত্বেও (যদিও সে অসুস্হ তবুও সে যাবে)। যদি না অব্য. না যদি হত, না যদি হয়, না হলেও। যদি বা অব্য. যদিই, তবু যদি অথবা যদি একান্তই যদি...

যত্রতত্র

যত্রতত্র ক্রি-বিণ. যেখানে-সেখানে স্হানের ভালোমন্দ বিচার না করে সর্বত্র (যত্রতত্র ঘুরে বেড়ানো)।

যত্র আয় তত্র ব্যয়

যত্র আয় তত্র ব্যয় – আয়ের সমস্তটাই ব্যয় হয়ে যায় অর্থাত্ কিছুই জমে না এমন অবস্হা।

যত্র

যত্র [ yatra ] বি. সর্ব. ১. যে স্হানে বা বিষয়ে; ২. যে-পরিমাণ, যেমন (যত্র আয় তত্র ব্যয়)। [সং. যদ্ + ত্র]। যত্র আয় তত্র ব্যয় আয়ের সমস্তটাই ব্যয় হয়ে যায় অর্থাত্ কিছুই জমে না এমন অবস্হা। যত্রতত্র ক্রি-বিণ. যেখানে-সেখানে স্হানের ভালোমন্দ বিচার না করে সর্বত্র (যত্রতত্র ঘুরে বেড়ানো)।

যথোপযোগী

যথোচিত, যথোপযুক্ত, যথোপযোগী [ yathōcita, yathōpa-yukta, yathōpa-yōgī ] (-গিন্) বিণ. উচিত বা কর্তব্য এমন (যথোচিত বিনয়, যথোপযুক্ত পারিশ্রমিক)। [সং. যথা + উচিত, উপযুক্ত, উপযোগিন্]।