য যো যো১ [ yō ] সর্ব. ১. যে ব্যক্তি, যিনি ২. যা, যাহা (যো হুকুম)। [সং. যঃ, যত্]। যো২ [ yō ] বি. সুযোগ, উপায়, জো (পালাবার যো নেই)। [<: সং. যোগ]। জো দ্র।
য যব যব১ [ yaba ] বি. ১. ধান বা গমজাতীয় শস্যবিশেষ; ২. বুড়ো আঙুলে যবের মতো রেখাবিশেষ; ৩. পরিমাণবিশেষ (১ যব = ১/৪ ইঞ্চি)। [সং. যু + অ]। যব২ [ yaba ] ক্রি-বিণ. (ব্রজ.) যখন। [< সং. যদা। ̃ হু ক্রি-বিণ. যখনই।