যত

যত [ yata ] সর্ব. যে পরিমাণ (যত এল তত গেল, যত ছিল সব গেছে)। ☐ বিণ. ১. যে সংখ্যক (যত লোক এসেছে); ২. যে পরিমাণ (যত হাসি তত কান্না); ৩. যা কিছু (যত দুঃখ, যত আনন্দ); ৪. সমস্ত, সব (যত নষ্টের গোড়া)। ☐ ক্রি-বিণ. যে পরিমাণ (যত দেখছি, যতই বল)। [সং. যতি]। যতকাল, যতক্ষণ, যতদিন ক্রি-বিণ. যে সময় পর্যন্ত যাবত্, যে অবধি। যতকিছু সর্ব. বিণ. যা কিছু সব যে পরিমাণ (যত কিছু ছিল সবই গেছে, যতকিছু অভিমান)। যতখানি সর্ব. বিণ. যে পরিমাণ। যতগুলি সর্ব. বিণ. যে সংখ্যক যে কয়টি। যতটা সর্ব. বিণ. যে পরিমাণ (যতটা পার খাও, যতটা কাজ...

যতপরোনাস্তি

যত্পরোনাস্তি বিণ. ক্রি-বিণ. যারপরনাই, অত্যন্ত, নিরতিশয় (যত্পরোনাস্তি পরিশ্রম, যত্পরোনাস্তি ক্লান্ত, যত্পরোনাস্তি আনন্দ)।

যতসামান্য

যৎকিঞ্চিত্, যত্সামান্য বিণ. ১. কিছু পরিমাণ; ২. অত্যল্প; ৩. একটুমাত্র (যত্সামান্য টাকা)।

যৎকিঞ্চিত

যৎকিঞ্চিত্, যত্সামান্য বিণ. ১. কিছু পরিমাণ; ২. অত্যল্প; ৩. একটুমাত্র (যত্সামান্য টাকা)।

যৎ

যত্১ [ yat ] (যৎ) বি. সংগীতের; ১৪ মাত্রার তালবিশেষ। [সং. যতি]। যত্২ [ yat ] বিণ. ১. যে (যত্কালে); ২. যা (যদিচ্ছা)। [সং. যদ্]। যত্কালে ক্রি-বিণ. যে সময়ে। যত্কিঞ্চিত্, যত্সামান্য বিণ. ১. কিছু পরিমাণ; ২. অত্যল্প; ৩. একটুমাত্র (যত্সামান্য টাকা)। যত্পরিমাণ বিণ. যে পরিমাণ, যতটা, যতটুকু। যত্পরোনাস্তি বিণ. ক্রি-বিণ. যারপরনাই, অত্যন্ত, নিরতিশয় (যত্পরোনাস্তি পরিশ্রম, যত্পরোনাস্তি ক্লান্ত, যত্পরোনাস্তি আনন্দ)।

যো

যো১ [ yō ] সর্ব. ১. যে ব্যক্তি, যিনি ২. যা, যাহা (যো হুকুম)। [সং. যঃ, যত্]। যো২ [ yō ] বি. সুযোগ, উপায়, জো (পালাবার যো নেই)। [<: সং. যোগ]। জো দ্র।

যুগানো

যুগা, যুগানো [ yugā, yugānō ] যথাক্রমে জুগা ও জুগানো -র বানানভেদ।

যুগা

যুগা, যুগানো [ yugā, yugānō ] যথাক্রমে জুগা ও জুগানো -র বানানভেদ।