যতি

যতি১ [ yati ] বি. ১. সন্ন্যাসী, তপস্বী; ২. ভিক্ষু; ৩. পরিব্রাজক। [সং. √ যত্ + ই়]। যতি২ [ yati ] বি. বিধবা। [সং. √ যম্ + তি]। যতি৩ [ yati ] বি. ১. পাঠমধ্যে শ্বাসগ্রহণের জন্য বা অন্য কারণে বিরামস্হান: ২. রচনার মধ্যে বিরাম ইত্যাদির চিহ্ন। [সং. √ যম্ + তি]। যতিচিহ্ন বি. রচনাদি পাঠকালে কোথায় থামতে হবে তার নির্দেশ-চিহ্ন অর্থাত্ দাঁড়ি কমা ইত্যাদি। যতিপাত, যতিভঙ্গ বি. ছন্দের ত্রুটি বা দোষবিশেষ।

যতসব

যতসব সর্ব. বিণ. (সচ. নিন্দায় বা বিরক্তিতে) সমস্ত অনেক (যতসব বাজে কথা)।

যতবার

যতবার ক্রি-বিণ. ১. যে কয়গুণ; ২. যে কয় দফা বা খেপ। যত বড়ো মুখ নয় তত বড়ো কথা ছোটো মুখে বড়ো কথা, স্পর্ধিত উক্তি।

যতটা

যতটা সর্ব. বিণ. যে পরিমাণ (যতটা পার খাও, যতটা কাজ নিয়েছি)।

যতগুলি

যতগুলি সর্ব. বিণ. যে সংখ্যক যে কয়টি।

যতকিছু

যতকিছু সর্ব. বিণ. যা কিছু সব যে পরিমাণ (যত কিছু ছিল সবই গেছে, যতকিছু অভিমান)।

যতদিন

যতকাল, যতক্ষণ, যতদিন ক্রি-বিণ. যে সময় পর্যন্ত যাবত্, যে অবধি।

যতক্ষণ

যতকাল, যতক্ষণ, যতদিন ক্রি-বিণ. যে সময় পর্যন্ত যাবত্, যে অবধি।

যতকাল

যতকাল, যতক্ষণ, যতদিন ক্রি-বিণ. যে সময় পর্যন্ত যাবত্, যে অবধি।