যাই

যাই১ [ yāi ] অব্য. (সমু.) (আঞ্চ.) যেই, যেইমাত্র; যেহেতু (যাই তুমি এলে অমনি আলো নিভে গেল)। [সং. যদা]। যাই২ [ yāi ] ক্রি. গমন করি (এবার তবে যাই)। [বাং. √ যাওয়া]। যাও অনু-ক্রি. গমন করো।

যত্নআত্তি

যত্নআত্তি বি. আদর, খাতির (কুটুম্বকে যত্নআত্তি করা)।

যত্ন

যত্ন [ yatna ] বি. ১. পরিশ্রমসহকারে চেষ্টা, প্রয়াস (চাকরি পেতে হলে যত্ন চাই ২. সানুরাগ মনোযোগ (পড়াশুনায় যত্ন, দেহের যত্ন, সন্তানের যত্ন); ৩. সেবা, শুশ্রূষা (রোগীর যত্ন)। [সং. √ যত্ + ন]। যত্নআত্তি বি. আদর, খাতির (কুটুম্বকে যত্নআত্তি করা)। যত্নপূর্বক ক্রি-বিণ. যত্নের সঙ্গে, সযত্নে। যত্নবান (-বত্), যত্নশীল বিণ. যত্নকারী, সচেষ্ট। স্ত্রী. যত্নবতী, যত্নশীলা। যত্নাভাব বি. য়ত্ন বা চেষ্টার অভাব।

যতিভঙ্গ

যতিপাত, যতিভঙ্গ বি. ছন্দের ত্রুটি বা দোষবিশেষ।

যতিপাত

যতিপাত, যতিভঙ্গ বি. ছন্দের ত্রুটি বা দোষবিশেষ।

যতিচিহ্ন

যতিচিহ্ন বি. রচনাদি পাঠকালে কোথায় থামতে হবে তার নির্দেশ-চিহ্ন অর্থাত্ দাঁড়ি কমা ইত্যাদি।