যমে ধরা

যমে ধরা ক্রি. বি. মারা যাওয়া; সর্বনাশা দুর্বুদ্ধিগ্রস্ত হওয়া।

যমের অরুচি

যমের অরুচি – এমন জঘন্য লোক যাকে যমও স্পর্শ করে না।

যমের দোসর

যমের দোসর বি. যমের সহচর অর্থাত্ অতি ভয়ংকর লোক।

যম

যম১ [ yama ] বি. ১.সংসম; ২. যোগসাধনার জন্য নির্দিষ্ট দশরকম নীতি বা আচার যথা অহিংসা সত্য অস্তেয় (চুরি না করা) ব্রহ্মচর্য দয়া সরলতা ক্ষমা ধৃতি মিতাহার শৌচ। [সং. √ যম্ + অ]। যম২ [ yama ] বি. ১. মৃত্যুর অধিদেবতা, শমন, কৃতান্ত; ২. মৃত্যু। [সং. √ যম্ + ণিচ্ + অ]। যমজয়ী (-য়িন্) বিণ. অমর, মৃত্যুঞ্জয়, মৃত্যুহীন। যমজাঙ্গাল বি. আকাশগঙ্গা, ছায়াপথ। যমদণ্ড বি. ১. যমের অস্ত্র বা আয়ুধ ২. যমের দেওয়া শাস্তি; ৩. মৃত্যুদণ্ড। যমদূত বি. ১. যমের অনুচর; ২. (আল.) মৃত্যুর মতো ভীষণ সংবাদ যে বহন করে আনে; ৩. ভয়ংকর আকৃতির লোক। যমদ্বার বি. ১. যমের বাড়ির দরজা...

যুৎ

যুত২, যুৎ, জুৎ — বি. সুযোগ সুবিধা (থাকার বা খাওয়ার যুৎ হচ্ছে না)। [ <সং. যোক্ত ]। [জুত দ্রঃ]

যুত

যুত১ [ yuta ] বিণ. যুক্ত (শ্রীযুত)। [সং. যু + ত]। যুতি বি. ১. মিলন, জোড়, যোগ; ২. মিশ্রণ। যুত২, যুৎ, জুৎ — বি. সুযোগ সুবিধা (থাকার বা খাওয়ার যুৎ হচ্ছে না)। [ <সং. যোক্ত ]। [জুত দ্রঃ]

যে-সে

যে-সে সর্ব. ১. প্রত্যেকেই, সকলেই; ২. অনেকেই; ৩. যে-কেউ (যে-সে ক্লাবের সদস্য হতে পারবে না); ৪. নগণ্য কেউ (যে-সে এসে চাইলেই দিতে হবে নাকি?)।

যে-যে

যে-যে সর্ব. যারা (যে-যে যাবে যাক)।

যেবা

যেবা সর্ব. যে-কেউ, যে-কোনোটি বা যে-কোনো জন।