যমদ্বার

যমদ্বার বি. ১. যমের বাড়ির দরজা ২. যমের রাজ্য বা নরক।

যমদ্বিতীয়া

যমদ্বিতীয়া বি. কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া, যে তিথিতে ভাইফোঁটা দেওয়া হয়, ভ্রাতৃদ্বিতীয়া।

যমপুকুর

যমপুকুর বি. কার্তিক মাসে অনুষ্ঠেয় কুমারীব্রতবিশেষ।

যমালয়

যমপুরী, যমালয় বি. মৃত্যুপুরী, নরক।

যমপুরী

যমপুরী, যমালয় বি. মৃত্যুপুরী, নরক।

যমযাতনা

যমযন্ত্রণা, যমযাতনা বি. (আল.) মৃত্যুকালীন কষ্টের মতো ভয়ংকর কষ্ট।

যমযন্ত্রণা

যমযন্ত্রণা, যমযাতনা বি. (আল.) মৃত্যুকালীন কষ্টের মতো ভয়ংকর কষ্ট।

যমরাজ

যমরাজ বি. মৃত্যুর দেবতা, দক্ষিণ দিকের অধিদেবতা, যম।

যমে ধরা

যমে ধরা ক্রি. বি. মারা যাওয়া; সর্বনাশা দুর্বুদ্ধিগ্রস্ত হওয়া।