মাপানো

মাপানো ক্রি. বি. 1 অপরের দ্বারা পরিমাপ করানো; 2 প্রাপ্যরূপে নির্দিষ্ট করা (বিধাতা তোমার ভাগ্যে এই দুঃখ মাপিয়েছেন)। ☐ বিণ. উক্ত অর্থে।

মাপা

মাপা [ māpā ] ক্রি. বি. পরিমাপ করা (ওজন মাপা)। ☐ বিণ. উক্ত অর্থে (তাড়াহুড়ো করে মাপা মাছ)। [সং. মা + ণিচ্ + বাং. আ]। মাপাজোখা, মাপাজোকা বিণ. 1 নির্দিষ্টভাবে মাপা হয়েছে এমন; 2 একান্ত পরিমিত। ☐ বি. মাপন। মাপানো ক্রি. বি. 1 অপরের দ্বারা পরিমাপ করানো; 2 প্রাপ্যরূপে নির্দিষ্ট করা (বিধাতা তোমার ভাগ্যে এই দুঃখ মাপিয়েছেন)। ☐ বিণ. উক্ত অর্থে।

মাপজোক

মাপজোখ, মাপজোক বি. 1 পরিমাণ; 2 (জমি ইত্যাদির) সীমা বা পরিমাণ নির্ণয়, পরিমাপ।

মাপজোখ

মাপজোখ, মাপজোক বি. 1 পরিমাণ; 2 (জমি ইত্যাদির) সীমা বা পরিমাণ নির্ণয়, পরিমাপ।

মাপকাঠি

মাপকাঠি বি. 1 লম্বা কাঠি দিয়ে দৈর্ঘ্য মাপা হয়; 2 (আল.) মানদণ্ড (সেকালের মাপকাঠিতে তাঁর গুণের বিচার হবে না)।

মান্যবরেষু

মান্যবরেষু বি. (৭ মী বিভক্তি) (চিঠিপত্রে সম্বোধনবিশেষ) সম্মানিত ব্যক্তির প্রতি।

মান্যবর

মান্যবর বিণ. অতি মাননীয় বা সম্ভ্রান্ত।

মান্যা

মান্যা স্ত্রী. মান্য। মান্য [ mānya ] বিণ. মাননীয়, শ্রদ্ধেয়, সম্মানযোগ্য (‘মান্য হও জগতের মাঝে’: স. দ., মান্য আতিথি)। ☐ বি. (বাং.) 1 সম্মান, সমাদর (তাঁকে সবাই মান্য করে); 2 পালন, অনুবর্তন (গুরুজনের কথা মান্য করা)। [সং. √ মান্ + য]।