ম মার্গশীর্ষ মার্গশির, মার্গশীর্ষ [ mārgaśira, mārgaśīrṣa ] বি. যে-মাসের পূর্ণিমা মৃগশিরা নক্ষত্রযুক্ত, অগ্রহায়ণ মাস। [সং. মৃগশিরস্, মৃগশীর্ষ (নক্ষত্র)+অ]।
ম মার্গশির মার্গশির, মার্গশীর্ষ [ mārgaśira, mārgaśīrṣa ] বি. যে-মাসের পূর্ণিমা মৃগশিরা নক্ষত্রযুক্ত, অগ্রহায়ণ মাস। [সং. মৃগশিরস্, মৃগশীর্ষ (নক্ষত্র)+অ]।
ম মার্গ মার্গ [ mārga ] বি. 1 পথ; 2 প্রকৃষ্ট উপায়; 3 সাধনা প্রণালী (ভক্তিমার্গ); 4 ধর্মপথ (ছুঁতমার্গ); 5 গুহ্যদ্বার; 6 সংগীতের খাঁটি শাস্ত্রীয় পদ্ধতি (মার্গসংগীত)। [সং. √ মৃজ+অ]। মার্গসংগীত বি. উচ্চাঙ্গ শাস্ত্রীয় সংগীত।
ম মার্কা মার্কা [ mārkā ] বি. চিহ্ন, মার্ক। [ইং. mark] মার্কামারা বিণ. 1 চিহ্নিত; 2 দাগি (মার্কামারা চোর); 3 সুপরিচিত (মার্কামারা জিনিস)।
ম মার্কসবাদ মার্কসবাদ [ mārkasa-bāda ] বি. জার্মান দার্শনিক কার্ল মার্কস প্রবর্তিত সাম্যবাদের তত্ত্ব বা মতাদর্শ। [মার্কস + সং. বাদ]। মার্কসবাদী বি. বিণ. মার্কসের তত্ত্বে বিশ্বাসী।