মাসিক [ māsika ] বিণ. 1 মাসসম্পর্কিত; 2 প্রতি মাসে ঘটে এমন (মাসিক আয়, মাসিক ভাতা, মাসিক চাঁদা)। ☐ বি. 1 সপিণ্ডীকরণের পূর্বে প্রতিমাসে করণীয় শ্রাদ্ধবিশেষ; 2 (বাং.) যে পত্রিকা প্রতি মাসে প্রকাশিত হয়; 3 স্ত্রীরজ। [সং. মাস + ইক]।
মাসান্ত [ māsānta ] বি. 1 মাসের শেষ, মাসকাবার (মাসান্তে দুশো টাকা পায়); 2 মাসের শেষদিন। [সং. মাস2+অন্ত]। মাসান্তিক বিণ. মাসের শেষে ঘটে এমন বা মাসের শেষ সম্বন্ধীয় (মাসান্তিক অনুষ্ঠান)।