মুক্তিনামা

মুক্তিনামা বি. ছাড়পত্র, অন্য দেশে যাবার অনুমতিপত্র, passport.

মুক্তিপণ

মুক্তিপণ বি. মুক্তিলাভের জন্য প্রদেয় অর্থ।

মুক্তিদাত্রী

মুক্তিদাত্রী স্ত্রী. মুক্তিদাতা । মুক্তিদাতা (-তৃ) বি. যে মুক্তি দেয়।

মুক্তিদাতা

মুক্তিদাতা (-তৃ) বি. যে মুক্তি দেয়। স্ত্রী. মুক্তিদাত্রী।

মুক্তি

মুক্তি [ mukti ] বি. 1 মোক্ষ, ত্রাণ, জীবজন্ম-পরিগ্রহ থেকে ও তত্সম্পর্কিত বন্ধনাদি থেকে অব্যাহতি; 2 মোহ বাসনাদির অবসান; 3 পরিত্রাণ, নিষ্কৃতি, রেহাই (দায়মুক্তি); 4 বন্ধন অবরোধ বাধা নির্যাতন প্রভৃতি থেকে অব্যাহতি বা উদ্ধার (কারামুক্তি); 5 আরোগ্যলাভ (রোগমুক্তি); 6 স্বাধীনতালাভে (দেশের মুক্তি)। [সং. √ মুচ্ + তি]। মুক্তিদাতা (-তৃ) বি. যে মুক্তি দেয়। স্ত্রী. মুক্তিদাত্রী। মুক্তিনামা বি. ছাড়পত্র, অন্য দেশে যাবার অনুমতিপত্র, passport. মুক্তিপণ বি. মুক্তিলাভের জন্য প্রদেয় অর্থ। মুক্তিপত্র বি. (প্রধানত ঋণ বন্ধক কারাদণ্ড প্রভৃতি থেকে) অব্যাহতি লাভের নির্দেশসূচক লিপি বা দলিল। মুক্তিযুদ্ধ বি. দেশের স্বাধীনতার যুদ্ধ। মুক্তিযোদ্ধা (-দ্ধৃ) বি. যে ব্যক্তি দেশের স্বাধীনতার জন্য লড়াই করে। মুক্তিস্নান বি....

মুক্তকচ্ছ

মুক্তকচ্ছ বিণ. কাছাখোলা (মুক্তকচ্ছ হয়ে ছোটাছুটি করা)।

মুক্তকণ্ঠে

মুক্তকণ্ঠে ক্রি-বিণ. 1 অসংকোচে, স্পষ্ট ভাষায়; 2 উচ্চকণ্ঠে, জোর গলায়।

মুক্তকেশ

মুক্তকেশ বি. খোলা চুল। ☐ বিণ. চুল খুলে গেছে এমন।

মুক্তকেশা

মুক্তকেশা বিণ. (স্ত্রী.) চুল খুলে রয়েছে বা খোলা অবস্হায় রয়েছে এমন; আলুলায়িত কেশযুক্তা।

মুক্তকেশী

মুক্তকেশী বিণ. (স্ত্রী.) মুক্তকেশা। ☐ বি কালিকাদেবী।