মুটে

মুটিয়া, মুটে [ muṭiẏā, muṭē ] বি. মোট বহনকারী। [বাং. মোট + ইয়া > এ]। মুটেমজুর বি. দরিদ্র শ্রমিক, দরিদ্র শ্রমজীবী মানুষ (‘আমি কবি কামারের মুটে-মজুরের’: প্রেমেন্দ্র)

মোছানো

মুছানো, মোছানো ক্রি বি. অন্যকে দিয়ে ঘষে পরিষ্কার করা বা শুকিয়ে নেওয়া। ☐ বিণ. উক্ত অর্থে।

মুছানো

মোছা

মুছা, মোছা [ muchā, mōchā ] ক্রি. বি. 1 (বস্ত্রাদি দ্বারা) ঘষে পরিষ্কার করা বা শুষ্ক করা (গা মোছা, ঘরদোর মোছা, হাতমুক মোছা); 2 ঘষে তুলে ফেলা (কালির দাগ মোছা)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে। [< সং. √ মৃজ্ (=শোধন), তু. বাং. পুঁছা]। মুছানো, মোছানো ক্রি বি. অন্যকে দিয়ে ঘষে পরিষ্কার করা বা শুকিয়ে নেওয়া। ☐ বিণ. উক্ত অর্থে।

মুছা

মুচি

মুচি1 [ muci1 ] বি. 1 সোনা ইত্যাদি ধাতু গলাবার পাত্র; 2 ক্ষুদ্র্ সরাবিশেষ; 3 কচি নারকেল নারকেলের খোলা। [প্রাকৃ. মুচিঅ]। মুচি2 [ muci2 ] বি. চর্মকার, যে জুতো তৈরি করে বা সেলাই করে। [ম. বাং. মোচী, প্রাকৃ. মোচিঅ-তু. হি. মোচী]।

মোচড়ানো

মুচড়ানো, মোচড়ানো [ mucaḍ়ānō, mōcaḍ়ānō ] ক্রি. বি. (দড়ি দেহ প্রভৃতি) বারবার পাক দেওয়া, মোচড় দেওয়া (হতটা ধরে মুচড়ে দিয়েছে)। ☐ বিণ. উক্ত অর্থে। [বাং. মুচড়-তু. সং. মুচুটী]।

মুচড়ানো

মুচকুন্দ

মুচকুন্দ [ mucakunda ] মুচুকুন্দ [mucukunda ] র. মার্জিত রূপ।

মুচকানো

মুচকা, মুচকানো [ mucakā, mucakānō ] ক্রি. মোচড় লাগা বা দুমড়ে যাওয়া অর্থে মচকানো -র রূপভেদ (পা মুচকে গেছে)।