মৃত্যুবিণ

মৃত্যুবিণ বি. 1 (রামা.) ব্রহ্মা কর্তৃক রাবণকে প্রদত্ত বাণবিশেষ, একমাত্র যে-বাণে রাবণের মৃত্যু সম্ভব ছিল; (আল.) নিহত বা পরাজিত করার মোক্ষম অস্ত্র।

মৃত্যুযোগ

মৃত্যুযোগ বি. (জ্যোতিষ.) নক্ষত্রাদির যে-যোগে জাতকের মৃত্যুর সম্ভাবনা থাকে।

মৃত্যুশয্যা

মৃত্যুশয্যা বি. যে-শয্যায় শয়নাবস্হার মৃত্যু ঘটে, মুমূর্ষু ব্যক্তির শয্যা, শেষ শয্যা।

মৃত্যুহীন

মৃত্যুহীন বিণ. মৃত্যু বা মরণ নেই এমন (‘এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ’: রবীন্দ্র)।

মৃত্যু

মৃত্যু [ mṛtyu ] বি. 1 মরণ, প্রাণত্যাগ; 2 মরণের অধিদেবতা যম। [সং. √মৃ + ত্যু]। মৃত্যুঞ্জয় বি. শিব। ☐ বিণ. মরণকে জয় করেছে এমন (মৃত্যুঞ্জয় প্রতিভা)। মৃত্যুঞ্জয়ী বিণ. 1 মরণকে জয় করেছে এমন; 2 মৃত্যুহীন। মৃত্যুদণ্ড বি. অপরাধের শাস্তি হিসাবে মৃত্যুর বিধান। মৃত্যুবিণ বি. 1 (রামা.) ব্রহ্মা কর্তৃক রাবণকে প্রদত্ত বাণবিশেষ, একমাত্র যে-বাণে রাবণের মৃত্যু সম্ভব ছিল; (আল.) নিহত বা পরাজিত করার মোক্ষম অস্ত্র। মৃত্যুযোগ বি. (জ্যোতিষ.) নক্ষত্রাদির যে-যোগে জাতকের মৃত্যুর সম্ভাবনা থাকে। মৃত্যুলোক বি. যমপুরী। মৃত্যুশয্যা বি. যে-শয্যায় শয়নাবস্হার মৃত্যু ঘটে, মুমূর্ষু ব্যক্তির শয্যা, শেষ শয্যা। মৃত্যুশোক বি. কারও মৃত্যুজনিত দুঃখ। মৃত্যুহীন বিণ. মৃত্যু বা মরণ নেই এমন...

মৃত্তিকা

মৃত্তিকা [ mṛttikā ] বি. 1 মাটি (মৃত্তিকানির্মিত); 2 ভূমি, ভূতল (মৃত্তিকাগর্ভে)। [সং. √মৃদ্ + তিক + আ]।

মৃতবতসা

মৃতবত্সা (মৃতবতসা, মৃতবৎসা) বিণ. (স্ত্রী.) সন্তান শৈশবে মারা যায় এমন (নারী), মড়ুঞ্চে।

মৃতদার

মৃতদার বিণ. বিপত্নিক, যার স্ত্রী মৃত।