ম মসলিন মসলিন [ masa-lina ] বি. অতি মিহি ও মসৃণ কার্পাসবস্ত্রবিশেষ। তু. ফ. mousseline < ইরাকি শহর Mosul তু. সং মসৃণ]।
ম মশারি মশারি [ maśāri ] বি. মশার দংশন এড়াবার জন্য বিছানার উপর খাটানোর উপযোগী সূক্ষ কাপড়ের আবরণ। [সং. মশহরী]।
ম মশলা মশলা [ maśalā ] বি. ১. ব্যঞ্জনাদি বা খাদ্যবস্তু সুস্বাদু করার উপকরণবিশেষ (রান্নায় বড্ড বেশি মশলা দিয়েছ); ২. উপকরণ (দেওয়াল গাথুনির মশলা) [আ. মশালহ্]।
ম মশকরা মশকরা [ maśa-karā ] বি. পরিহাস, ঠাট্টা-তামাসা, রঙ্গ-কৌতুক (তার সঙ্গে একটু মশকরা করছিলাম)। [আ. মস্খরহ্]।