ম মৌলবাদ মৌলবাদ [ maula-bāda ] বি. ধর্মশাস্ত্রের প্রতি অবৈজ্ঞানিক অন্ধবিশ্বাস, fundamentalism. [সং. (?) মৌল১. + বাদ। সুষ্ঠুগঠন শব্দ নয়]।
ম ম্যাগাজিন ম্যাগাজিন [ myāgājina ] বি. ১. সাময়িক পত্রিকা; ২. বারুদঘর; ৩. অস্ত্রভাণ্ডার। [ইং. magazine]।
ম ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট [ myājisṭrēṭa ] বি. মহকুমা বা জেলার ফৌজদারি বিচারক ও শাসনকর্তা। [ইং. magistrate]।
ম ম্যাজিক ম্যাজিক [ myājika ] বি. ইন্দ্রজাল, ভেলকি, হাতের কৌশলে বা যান্ত্রিক কৌশলে দৃষ্টিবিভ্রম সৃষ্টির খেলা। [ইং. magic]।
ম মহোপকার মহোপকার [ mahōpa-kāra ] বি. পরম বা বিরাট উপকার। [সং. মহত্ + উপকার]। মহোপকারী (-রিন্) বিণ. পরম উপকারী, অতি উপকারী।
ম মহৌষধি মহৌষধি [ mahauṣadhi ] বি. ১. রাত্রিকালে দীপ্তিশীল তৃণলতাদি; ২. দূর্বা; ৩. উত্তম ভেষজগুণসম্পন্ন ফলপাকান্ত উদ্ভিদ। [সং. মহতী+ঔষধি]।
ম মহোল্লাস মহোল্লাস [ mahōllāsa ] বি. অতিশয় আনন্দ, মহানন্দ (‘মহা মহোল্লাসে জাগাইলে চরাচরা’: রবীন্দ্র) [সং. মহত্ + উল্লাস]।