ম মেধ্য মেধ্য [ mēdhya ] বিণ. ১. যজ্ঞীয়, যজ্ঞের উপযুক্ত; ২. পবিত্র। [সং. √ মেধ্ + য]। তু. অমেধ্য = অপবিত্র।
ম মেনে মেনে [ mēnē ] (অপ্র.) তথাপি, তবু, কিন্তু প্রভৃতি অর্থসূচক কথার মাত্রাবিশেষ (‘যদি গৌর না হইত কি মেনে হইত’: বা ঘো.)। [> সং. মন্যে = মনে হয়]।
ম মেম মেম [ mēma ] বি. ইয়োরোপীয় নারী। [ইং. ma’am < madam] মেমসাহেব বি. মেম; মেমের মতো চালচলনযুক্তা নারী।
ম মেরাপ মেরাপ [ mērāpa ] বি. ১. দরমা হোগলা বাঁশ প্রভৃতি দিয়ে তৈরি অস্হায়ী মণ্ডপ; ২. তোরণ। [আ. মেহ্রাব]।
ম মেরুকরণ মেরুকরণ [ mēru-karaṇa ] বি. দুই বিপরীত বা বিরোধী গোষ্ঠিতে বা শিবিরে ভাগ করা। [সং. মেরু + করণ, ইং. polarization এর অনুকরণে]।