ম মুচুকুন্দ মুচুকুন্দ [ mucu-kunda ] বি. ১. স্বর্ণচাঁপা-জাতীয় ফুলবিশেষ বা তার গাছ; ২. পৌরাণিক মান্ধাতা রাজার পুত্র; ৩. মুনিবিশেষ; ৪. দৈত্যবিশেষ। [সং. মুচ্ + উ + কুন্দ]।
ম মুঞ্জরা মুঞ্জরা [ muñjarā ] ক্রি. (কাব্যে) পুষ্পিত বা মুকুলিত হওয়া (‘হৃদয়কুঞ্জবনে মুঞ্জরিল মধুর শেফালিকা’: রবীন্দ্র)। [সং. মুঞ্জর + বাং. আ (নামধাতু)]। মুঞ্জরিত বিণ. পুষ্পিত, মুকুলিত।
ম মুজরা মুজরা [ mujarā ] (কথ্য) মুজরো বি. ১. নাচগানের অনুশীলন বা প্রতিযোগিতা (নাচের মুজরো হবে); ২. প্রাপ্য টাকা থেকে ছাড়; ৩. নাচগানের পারিশ্রমিক। [আ. মুজ্রা]।